1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

মাদরাসা ক্রিকেট চালু করা নিয়ে সুখবর দিলো বিসিবি

Rtv
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর বাংলাদেশের মাদরাসা ক্রিকেটের জন্য বড় সুখবর দিলো বিসিবি। গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, আগামী মাস থেকে দেশের মাদরাসা পর্যায়েও ক্রিকেট চালু করা হবে।

 

আসিফ আকবর এক পডকাস্টে বলেন, আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট এবং মাদরাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটও। আমাদের অনেক খেলোয়াড় ও কোচই মাদরাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও দেখবেন মাদরাসা থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। মাদরাসার বড় বড় মাঠও আছে, তাই আমাদের লক্ষ্য ক্রিকেটকে বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া।

 

তিনি আরও যোগ করেন, ছেলেদের পরীক্ষা-পরীক্ষা থাকে, সেগুলো দেখে আমরা সূচি ঘোষণা করব।

 

গত অক্টোবরে নির্বাচনের পর আসিফ আকবর দায়িত্ব নিয়েছিলেন বিসিবির বয়সভিত্তিক গ্রুপের প্রধান হিসেবে। তার পরে জাহানারা আলম নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর বিসিবি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী মঞ্জুরকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

 

আসিফ আকবর এই প্রসঙ্গে বলেন, একটা বিচার প্রক্রিয়া তো সময় নেয়। এখন বিচার সম্পন্ন হয়েছে। মঞ্জুকে বিসিবি নিষিদ্ধ করেছে, এবং যেহেতু মামলা হয়নি, এটি কোর্টের দায়িত্ব।

 

এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নিয়ে আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পাকিস্তান সিরিজ দিয়ে তার ফেরা আরও সম্ভবপর হয়ে উঠেছে। বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com