বগুড়া ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে সতর্কবার্তা, উপকূলে ঝড়ের আভাস

  • কালের কন্ঠ
  • পাবলিশ টাইম : ০৬:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 20

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ধারণ করেছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সব সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে সতর্কবার্তা, উপকূলে ঝড়ের আভাস

পাবলিশ টাইম : ০৬:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬