বগুড়া ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গণভোট না মানায় দেশের মানুষ আশাহত: আখতার হোসেন

বর্তমান সরকার প্রত্যাশার গণভোট না মানায় দেশের মানুষ আশাহত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।

শুক্রবার (১৭ জুলাই) রাতে হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এই অভিযোগ করেন।

আখতার বলেন, আমাদের সবার আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে প্রশাসন নিরপেক্ষ থাকবে, মানুষ ঘুস ছাড়া চাকরি পাবে। যে বাংলাদেশের মেধার মূল্যায়ন হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, সেই ভোটকে এখন আর কার্যকর করা হচ্ছে না। বিএনপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট মানে না। এই কারণে বাংলাদেশের মানুষ এখন আশাহত।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, জুলাইকে বিব্রত করেছে বিএনপি। আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানিও করেছে বিএনপি।

পথসভায় দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করেছিলাম। মিডিয়া কোনো দলের, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে হয়ে কাজ করবে না। দেশের জনগণের ও রাষ্ট্রের হয়ে কাজ করবে। এমন পুলিশ প্রশাসন চেয়েছিলাম যারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, গোষ্ঠির নয়, দেশের জনগণের ও রাষ্ট্রের হয়ে কাজ করবে। কিন্তু সেসব আজ আর হচ্ছে না।

দলটির নেতাকর্মীরা দ্রুততম সময়ে গণভোট মেনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান।

পথসভায় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

সরকার গণভোট না মানায় দেশের মানুষ আশাহত: আখতার হোসেন

পাবলিশ টাইম : ০৬:২৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬