বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের উদ্যোগে বগুড়া জেলা পরিষদ থেকে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ৪০টি দুর্গা মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি মন্দিরে ১ লক্ষ টাকা করে অনুদান বরাদ্দ করা হয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। এই অনুদানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা সহজতর হবে এবং মন্দিরগুলোর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
নিজস্ব প্রতিবেদক 
























