বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে কোহিনুর বিবি (৫৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত কোহিনুর বিবি ওই এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক মনোমালিন্য চলছিল এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাড়িতে ফিরে আমজাদ হোসেন তার স্ত্রীকে ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে কোহিনুর বিবির মৃত্যু হয়।পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গলায় দড়ি দিয়ে এক মহিলার আত্মহত্যার ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।