1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বৈশাখী আয়োজন ও উন্নয়ন কার্যক্রমে সরগরম বগুড়া, আসছেন ৪ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

দুই দিনের ব্যবধানে বগুড়ায় আসছেন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী। সরকারি উন্নয়ন কার্যক্রম, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং বাংলা নববর্ষের আয়োজনকে ঘিরে তাদের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ।

নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়া সফরে আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

সোমবার দুপুর দেড়টায় বগুড়ায় পৌঁছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পুনরুজ্জীবিত করার সম্ভাবনা যাচাই করবেন তিনি। এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সঙ্গে মতবিনিময়ও করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার ক্রীড়া সংগঠকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অন্যদিকে, মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এই কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একইদিন বিকেল ৩টায় শহরের ‘হোটেল মম ইন’-এ জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন শিক্ষামন্ত্রী।

এদিকে বাংলা নববর্ষকে ঘিরে বগুড়ায় থাকছে বর্ণাঢ্য আয়োজন। মঙ্গলবার সকাল ৮টায় বগুড়া পৌর পার্কে বৈশাখী মেলার উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে। পরে তিনি শিবগঞ্জে স্থানীয় জনগণের সঙ্গে নববর্ষ উদযাপনেও অংশ নেবেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এই ব্যস্ত সফরকে ঘিরে জেলায় প্রশাসনিক তৎপরতা বেড়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সব মিলিয়ে উন্নয়ন কার্যক্রম ও উৎসবের আমেজে বগুড়ায় দুই দিন হয়ে উঠছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com