বগুড়া ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি আরও দাবি করেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকর করতে হবে।

হাসানুল হক ইনুর রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইনু শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি জানান, রাষ্ট্রপক্ষের আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্যসূত্র: যুগান্তর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ

পাবলিশ টাইম : ০৩:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬