বগুড়া ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গত মঙ্গলবার ভিসার জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার তাঁর ভিসা অনুমোদনের খবর পাওয়া যায়। বর্তমানে বিমান টিকিটের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদও ইরান সফরে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেবে। নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং এস এম খালিদুজ্জামান।

কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন।

আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম এবং খামেনির জন্মস্থান মাশহাদে তাঁর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের ধারণা, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পাবলিশ টাইম : ০৩:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬