বগুড়া ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ৫ জুলাই শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার অনলাইনে ফরম পূরণ আগামী ৫ জুলাই শুরু হবে। এ কার্যক্রম আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২০২১ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শুধু ‘প্রোমোটেড’ পরীক্ষার্থীরা (এফ গ্রেড প্রাপ্ত কোর্স সাপেক্ষে) এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ৫ হাজার টাকা অন্তর্ভুক্ত ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের শেষ সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের আগামী ৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে অনলাইন ফরমপূরণ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক ডাটা এন্ট্রি নিশ্চয়ন ২৯ ও ৩০ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময়সীমা ২ আগস্ট থেকে ৩ আগস্ট (বিকাল ৪টা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের তত্ত্বীয় (প্রতি পূর্ণ পত্র) ফি ৩০০ টাকা, তত্ত্বীয় (প্রতি অর্ধ পত্র) ২৫০ টাকা, ব্যবহারিক (প্রতি পত্র) ২৫০ টাকা, ইনকোর্স ফি (প্রতি পরীক্ষার্থী) ৪৫০ টাকা, তত্ত্বীয় কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং গ্রেড উন্নয়ন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত ফিসহ স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

অনার্স ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য মোট কোর্সের ন্যূনতম ৫০ শতাংশ কোর্সে উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ৫ জুলাই শুরু

পাবলিশ টাইম : ০৮:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬