রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
বুধবার (১০ জুন) বিকাল ৫টা ৫৯ মিনিটে বাংলাদেশ আই হসপিটালের পাশের ওই ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান।
অনলাইন ডেস্ক 

























