বগুড়া ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

  • অনলাইন ডেস্ক
  • পাবলিশ টাইম : ০৫:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 27

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে আজীবন বিএনপির রাজনীতি করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রায়পুরা প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।

আলী আহম্মেদ দুলু বলেন, অতীতে তিনি বিভিন্ন রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কারণে তিনি একাধিকবার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নির্বাচনকালেও হয়রানির মুখে পড়েন।

তিনি দাবি করেন, তার রাজনৈতিক জীবনের শুরু বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের মাধ্যমে। পরে স্থানীয় রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও আদর্শগতভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

আলী আহম্মেদ দুলু আরও বলেন, গত ২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ করেননি। জেলা বিএনপির সভাপতির অনুমতিক্রমেই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, “আমি আমার ঘরে ফিরে এসেছি। আজ থেকে আমি পূর্ণাঙ্গভাবে বিএনপির রাজনীতি করব। জীবনের বাকি সময় বিএনপির সঙ্গেই থাকতে চাই।”

এদিকে তার এ ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, আলী আহম্মেদ দুলু অতীতে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির রাজনীতিতে সক্রিয় হন এবং আওয়ামী লীগের সমর্থনে একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং বর্তমানে নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদেও রয়েছেন।

তবে এসব বিষয়ে আলী আহম্মেদ দুলুর বক্তব্য হলো, তিনি মূলত বিএনপির আদর্শের মানুষ এবং বর্তমান ঘোষণার মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

পাবলিশ টাইম : ০৫:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬