1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

আদমদীঘিতে মজুদ থাকা সত্ত্বেও তেল না পেয়ে হট্টগোল, ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

বগুড়ার আদমদীঘিতে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও তা সরবরাহ না করায় একটি ফিলিং স্টেশনে ক্রেতাদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নসরতপুর মুরইল এলাকায় অবস্থিত মেসার্স জয় ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, শুক্রবার দুপুরে কয়েক ঘণ্টা ধরে জ্বালানি তেল বিক্রির পর পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল শেষ হয়ে গেছে বলে ক্রেতাদের জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত ক্রেতারা। তারা অভিযোগ করেন, পাম্পে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ করে দেয়।

 

 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দ্রুত উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পাম্পের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে পাম্পে ডিজেল ২,৯০০ লিটার এবং পেট্রোল ৭৪০ লিটার মজুদ থাকার সত্যতা পাওয়া যায়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এ সময় পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে তিনি বলেন, কোনো অবস্থাতেই জ্বালানি তেলের অবৈধ মজুত বা সরবরাহে গড়িমসি করা যাবে না। নিয়মিত সরবরাহ নিশ্চিত করা এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার নির্দেশনাও প্রদান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com