1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মোকামতলা হতে যাচ্ছে বগুড়ার নতুন উপজেলা, প্রাক-নিকার অনুমোদনে চূড়ান্তের পথে

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

মোকামতলা হতে যাচ্ছে বগুড়ার নতুন উপজেলা, প্রাক-নিকার অনুমোদনে চূড়ান্তের পথে সোনাতলায় বাড়ির সীমানা নির্ধারণ জেরে মারপিটে ৩ জন আহ ত, থানায় মামলা সোনাতলায় মেলার ডাক নিয়ে বিএনপির দু’গ্রুপে ধস্তাধস্তি, ছবি তোলায় সাংবাদিকদের হুমকি সারিয়াকান্দিতে ‘তেল নেই’ সাইনবোর্ডের আড়ালে মজুদ! ৪ হাজার লিটার ডিজেল জব্দ বগুড়ায় গভীর রাতে পেট্রলপাম্পে ‘তেল লুটের’ অভিযোগ, আতঙ্কে মালিক-শ্রমিকরা সারিয়াকান্দিতে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, ৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার কাহালুতে বর্ষবরণ ও বৈশাখি মেলার উদ্বোধন রঙিন শোভাযাত্রা আর উৎসবে মুখর সোনাতলা: বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সারিয়াকান্দিতে দুই ভাইকে আটকে রেখে চাঁদাবাজি, মামলা করার পর ভয়ে বাড়িছাড়া

×

Home বগুড়া সংবাদ, শিবগঞ্জ, সোনাতলা সংবাদ মোকামতলা হতে যাচ্ছে বগুড়ার নতুন উপজেলা, প্রাক-নিকার অনুমোদনে চূড়ান্তের পথে

মোকামতলা হতে যাচ্ছে বগুড়ার নতুন উপজেলা, প্রাক-নিকার অনুমোদনে চূড়ান্তের পথে

Reporter Name ০৪:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪০

 

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রস্তাব গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন হওয়ায় শিগগিরই মোকামতলাকে আনুষ্ঠানিকভাবে উপজেলা ঘোষণা করা হতে পারে।

 

সম্প্রতি বগুড়া সফরে এসে বিষয়টি নিশ্চিত করেছেন মীর শাহে আলম, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তিনি জানান, প্রাক-নিকার অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন হয়েছে।

 

তবে এখনো গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো চূড়ান্তকরণ এবং আনুষ্ঠানিক উদ্বোধন বাকি থাকায় মোকামতলা কার্যকর উপজেলা হিসেবে কাজ শুরু করেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই এটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করবে।

 

মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশ অনুযায়ী, ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশনসহ মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর—নিয়ে নতুন এই উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত উপজেলার আয়তন প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং সম্ভাব্য জনসংখ্যা প্রায় দেড় লাখ।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই মোকামতলাকে উপজেলা করার দাবি ছিল। ব্যবসায়ী নেতারা জানান, ১৯৮০-এর দশক থেকে এ দাবির পক্ষে আন্দোলন চললেও এতদিন তা বাস্তবায়ন হয়নি।

 

এদিকে উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

উল্লেখ্য, এর আগে ২০০২ সালে বগুড়ার মাঝিড়া ইউনিয়নকে উন্নীত করে শাজাহানপুর উপজেলা গঠন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com