1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ধুনটে তরুণীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জেরে এক তরুণীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাদুলি গ্রামের চান মিয়া ও তার ভাই রুবেলের সঙ্গে ওই তরুণীর পরিবারের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধের জেরে ঘটনার দিন পরিকল্পিতভাবে ওই তরুণীকে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে নিয়ে একটি আম গাছের সঙ্গে বেঁধে স্পর্শকাতর স্থানে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এ সময় ওই তরুণীর মা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় তরুণীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর স্পর্শকাতর স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com