1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সোনাতলায় বাড়ির সীমানা নির্ধারণ জেরে মারপিটে ৩ জন আহ ত, থানায় মামলা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

বগুড়ার সোনাতলায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মামী- ভাগিনা ছেলেসহ তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন বালুয়া ইউনিয়নের পাতিকুড়া গ্রামের শাহ আলম সাকিদারের স্ত্রী বিলকিস বেগম (৪৫), ছেলে রিফাত সাকিদার (১৮) ও ভাগিনা হানিফ (৩৫) ১৭ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের পাতিকুড়া গ্রামে এঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় আহত হানিফ বাদী হয়ে ৬জন নামীয় অজ্ঞাত ৩/৪ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করেন, ১৭ এপ্রিল সকাল আনুমানিক ১১ টার সময় ৪জন মিস্ত্রী দ্বারা বাড়ির সীমানা ঘেঁষে টিনের ঘর তুলতে খূটি বসায়। এসময় একই গ্রামের মোঃ নান্নু সাকিদারের ছেলে আকরাম হোসেন রিংকু (৩৫), মোতালেব (২৭), আকরাম হোসেন (৩৮), মোঃ নান্নু সাকিদার (৬০), পিতা-মৃত ছামসুল সাকিদার স্ত্রী মোছাঃ রিনা বেগম(৫৬), ভাই মোঃ মেনু সাকিদার(৬৮)সহ অজ্ঞাত ৩/৪ জন ।

মিস্ত্রীদের কাজ করতে নিষেধ করে এসময় শাহ আলমের স্ত্রী বিলকিস বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষরা লাঠি সোডা, এস এস পাইপ দারা মাথায় আঘাত করলে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় ভাগিনা হানিফ ও ছেলে রিফাত এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে। এতে করে হানিফের মাথাফাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

অপরদিকে প্রতিপক্ষ অভিযুক্ত আকরাম হোসেন রিংকু জানান, তারা ঢাকায় চাকরি করেন। তাদের দাবি, আগের দিন তাদের বাড়ির সীমানার খুঁটি শাহ আলমের লোকজন তুলে ফেলেছে বলে জানতে পেরে তারা বাড়িতে আসেন। শুক্রবার সকালে পুনরায় কাজ শুরু করলে তারা বাধা দেন। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান জুমার নামাজের পর শালিসের মাধ্যমে সমাধানের কথা থাকলেও তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের পক্ষ থেকেও মারধরের অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে পাতিলাকুড়া গ্রামের নান্নু সাকিদার ও শাহ আলম সাকিদারের মধ্যে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। পরে গ্রামবাসীর উপস্থিতিতে সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয় এবং খুঁটি স্থাপন করা হয়। পরবর্তীতে বিষয়টি দেখভালের দায়িত্ব বিপ্লব নামের এক ব্যক্তিকে দেওয়া হয়। তবে এরপর কী ঘটেছে, সে বিষয়ে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।

 

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় হানিফ সাকিদার এজাহার দিয়েছে সেটি অভিযোগ হিসেবে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com