
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে আজ ২৭শে ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ১০ টায় দক্ষিণ বগুড়ার ঐতিহ্যবাহী নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পরবর্তীতে রণবাঘা বাসস্ট্যান্ডে নোংরা, অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ব্যতীত দই-মিষ্টি উৎপাদন ও বিক্রয়ের অপরাধে হাবিবা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক রনবাঘা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার এবং সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।