1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

ডেস্ক রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপুকে পুনর্বহাল করার চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে রয়েছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সালদহ গ্রামের বকুল (৪০), আনন্দবাস গ্রামের ইয়ারুল ইসলাম (৪৫), রাসেল (২০) এবং সালদহ গ্রামের মোশারফ হোসেন কালুসহ উভয় পক্ষের ৮ জন। তাদের বাড়ি রাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাইপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি বাঁশবাগানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলফাজ উদ্দীন কালুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, রাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

 

এ বিষয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু বলেন, বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারে বসিয়ে পরিষদ দখল করার ষড়যন্ত্র করলে বিএনপির অন্য পক্ষ বাঁধা দিলে সংঘর্ষ ঘটে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com