বগুড়া ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পুকুরে ফুটবল আনতে নেমে ৯ বছরের শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরের পানিতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে তুষার মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।.

নিহত তুষার ওই গ্রামের রিপন মিয়ার ছেলে।.

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তুষার বাড়ির পাশের পুকুরপাড়ে একা ফুটবল খেলছিল। একপর্যায়ে তার ফুটবল পুকুরের পানিতে পড়ে গেলে সেটি তুলতে পানিতে নামে সে। পরে গভীর পানিতে তলিয়ে যায় শিশুটি।.

কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুকুর থেকে তুষারকে উদ্ধার করে পানি বের করার চেষ্টা করেন। পরে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।.

তুষারের মা দিপালি বেগম বলেন, “ছেলেকে বাড়িতে রেখে আমি জমিতে কাজ করতে গিয়েছিলাম। লোকজনের চিৎকার শুনে এসে দেখি আমার ছেলে পানিতে পড়েছে। হাসপাতালে নেওয়ার আগেই সে আমাকে ছেড়ে চলে গেছে।”.

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়ায় পুকুরে ফুটবল আনতে নেমে ৯ বছরের শিশুর মৃত্যু

পাবলিশ টাইম : ০৪:৩৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬