1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বন্ধ থাকবে হরমুজ প্রণালি, প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মোজতাবা খামেনির

ডেক্স রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।

 

হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। বক্তৃতায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের দায়িত্ব পালন করবে। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সাহায্য করতে চায় বলেও জানান তিনি।

 

সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মোজতাবা খামেনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।

শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে জানিয়ে খামেনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় হলেও মার্কিন ঘাঁটিতে হামলা চলবে

 

খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। তবে ইরান শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com