1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়েছে নাসার আর্টেমিস-II মিশন। ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মানুষকে চাঁদের চারপাশে ঘুরিয়ে এনে সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।

 

 

স্থানীয় সময় শুক্রবার (স্থানীয় সময়) প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে নিরাপদে অবতরণ করেন চার নভোচারী। পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চগতির পুনঃপ্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে তাদের অবতরণ সম্পন্ন হয়। অবতরণের পর উদ্ধারকারী দল দ্রুত তাদের সংগ্রহ করে।

 

 

শনিবার (১১ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

ঐতিহাসিক এই অভিযানে অংশ নেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ক্রিস্টিয়ানা কোচ এবং জেরিমি হ্যানসেন। তারা ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১০ দিনের যাত্রায় মহাকাশে পাড়ি জমান।

 

মিশন চলাকালে নভোচারীরা চাঁদের অদৃশ্য পাশ দিয়ে প্রদক্ষিণ করেন। এটি যা ১৯৭২ সালের অ্যাপোলো-১৭-এর পর প্রথম মানবচালিত চন্দ্র অভিযান। এই যাত্রায় তারা মানব ইতিহাসে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেন।

 

 

এই মিশন ভবিষ্যতের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্টেমিস-IV-এর মতো মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ওরিয়ন ক্যাপসুলের হিট শিল্ড, ন্যাভিগেশন এবং লাইফ-সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা হয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে ফেরার সময় তীব্র তাপের কারণে স্বল্প সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি মহাকাশযাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, এই মিশন ভবিষ্যতের চাঁদে অবতরণ কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্টেমিস IV মিশনের মতো ভবিষ্যৎ মিশনের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি যাচাই করা হয়েছে। এই অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ডও গড়া হয়েছে। ভিক্টর গ্লোভার চাঁদ প্রদক্ষিণকারী প্রথম বর্ণবাদী ব্যক্তি, ক্রিস্টিনা কখ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-আমেরিকান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

 

 

মিশনের সময় নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বিশদ বর্ণনা দেন এবং সূর্যগ্রহণসহ বিভিন্ন মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেন। মিশন কমান্ডার রিড উইজম্যান বলেন, আমরা আশা করি, এই যাত্রা পৃথিবীর মানুষকে অন্তত কিছু সময়ের জন্য হলেও থামিয়ে দেবে এবং মনে করিয়ে দেবে আমাদের এই গ্রহটি কতটা সুন্দর ও বিশেষ।

 

 

বর্তমানে নভোচারীরা চিকিৎসা পরীক্ষা শেষে শিগগিরই হিউস্টনের জনসন স্পেস সেন্টারে ফিরে যাবেন। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, আমরা চেয়েছিলাম পৃথিবীর মানুষ যেন এক মুহূর্তের জন্য থেমে এই সুন্দর গ্রহটিকে নতুনভাবে উপলব্ধি করে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ থেকে তারা পৃথিবীর অনন্য সৌন্দর্য, সূর্যগ্রহণ এবং উল্কাপাতের দৃশ্য প্রত্যক্ষ করেন। নিরাপদ প্রত্যাবর্তনের পর নভোচারীরা এখন স্বাস্থ্য পরীক্ষা শেষে টেক্সাসের জনসন স্পেস সেন্টারে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com