1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিএনপির মনোনয়ন ফরম কিনতে নয়াপল্টনে ভিড়

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও সরগরম হয়ে উঠেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নারী আসনের মনোনয়নপ্রত্যাশী নেত্রী এবং তাদের অনুসারীদের পদচারণায় নয়াপল্টন কার্যালয় যেন মুখর হয়ে ওঠে। এ সময় অনেক প্রার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

 

 

ফরম বিক্রির সময় রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সে বিষয়ে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থাকবেই। আপনারা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন। আপনাদের প্রাণের একটি আকুতি আছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।

 

 

সংরক্ষিত আসনে সদস্য হওয়ার যোগ্যতা তুলে ধরে রিজভী বলেন, আপনাদের আন্দোলনের ভূমিকা, বিগত ১৬-১৭ বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার সক্ষমতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সব বিবেচনা করেই দল, দলের নীতিনির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে।

 

 

দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত সবাইকে মান্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটা (মনোনয়ন) আমি পেলাম না এবং ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা—এটা করা যাবে না। কারণ আপনারা এ দলের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদের পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস।

 

 

রিজভী জানান, মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। এ সময়ের মধ্যেই ফরম পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে।

 

 

প্রথম ফরমটি রিজভী তুলে দেন জেরিন দেলোয়ার হোসেনের হাতে। দ্বিতীয় ফরমটি তুলে দেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিণী ফাতেমা আসাদের হাতে। এরপর ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সদস্য আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক, পেয়ারা মোস্তফা প্রমুখের হাতে ফরম তুলে দেন রিজভী। এ সময় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও তারিকুল আলম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

 

 

সরগরম বিএনপির নয়াপল্টন কার্যালয়: গতকাল শুক্রবার সকালে কয়েকশ মহিলা নেত্রী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তারা লাইনে দাঁড়িয়ে ফরমের জন্য ২ হাজার টাকা দিয়ে রসিদ কাটেন। ফরম তোলা নিয়ে নারী নেত্রীদের মধ্যে আবেগ-উচ্ছ্বাসও প্রকাশ পেতে দেখা গেছে। ফ্যাসিস্ট সরকারের দেড় যুগের আন্দোলনে সম্পৃক্ত ‘দলের ত্যাগীরা’ সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন—এমন প্রত্যাশা বিএনপির নারী নেত্রীদের। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করতে আসা নারী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সীমা ছিল না। ১১টা থেকে ১২টা পর্যন্ত ফরম বিক্রি হয়েছে একশর বেশি। লাইনে দাঁড়িয়ে নেত্রীরা নিজেরাই ফরম নিয়েছেন। বিকেল ৩টা পর্যন্ত সাড়ে তিনশ ফরম বিক্রি হয়েছে বলে জানান দলের সহ-দপ্তর সম্পাদক তারিকুল আলম তেনজিং।

 

 

ফরম কিনতে এসেছেন তৃণমূলের নেত্রী থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, শিল্পী ও ছাত্রদলের সাবেক নেত্রীরা। তাদের মধ্যে শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, বেবি নাজনীন, বিলকিস ইসলাম, নিপুণ রায় চৌধুরী, সানজীদা ইসলাম তুলি, পেয়ারা মোস্তফা, শাহজাদী আখতার পাপড়িসহ সাবেক এমপিরাও রয়েছেন।

 

 

যা বললেন নারী নেত্রীরা: বিএনপি মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের মেয়ে চিকিৎসক খন্দকার আখতারা খাতুন লুনা বলেন, আমি বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকে বিএনপি করি। বাবার পাশে থেকে এ দলকে দেখেছি। আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতি করে। আমরা মনে-প্রাণে এ দলটি ভালোবাসি, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। সর্বোপরি দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের পথপ্রদর্শক, তার দর্শনেই আমরা সামনে এগিয়ে যাব।

 

 

জেরিন দেলোয়ার হোসেন বলেন, আমি কাজ করতে চাই—এটাই আমার প্রত্যাশা। আমি মহিলাদের জন্য কাজ করতে চাই। আমাদের চুপ থাকার সময় চলে গেছে। এখন কথা বলতে হবে, আমাদের উপস্থিতি দেখাতে হবে যে ‘না’, আমরা পারি।

 

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেত্রী আরিফা সুলতানা রুমা বলেন, আমি একজন নির্যাতিত নারী। কারণ এক-এগারো থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত আমি আন্দোলন-সংগ্রামে ফুলটাইম মাঠে ছিলাম। আমি জানি তৃণমূলের যে হাহাকার, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার রয়েছে। আমি বিশ্বাস করি, দল আমাকে দায়িত্ব দিলে তৃণমূলের সঙ্গে মিশে থেকে তৃণমূলের জন্য কাজ করতে পারব। আর আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী। আমি নারীদের জন্য কাজ করি এবং ভবিষ্যতেও দল আমাকে দায়িত্ব দিলে নারীদের জন্য কাজ করব।

 

 

কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, প্রত্যাশার তো কোনো শেষ নেই, প্রত্যাশা করে আছি। ছোটবেলা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে অনেক পুরস্কার পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দল আমাকে দায়িত্ব দিলে আমি কাজ করে যাব।

 

 

ঢাকা মহানগর মহিলা দলের নেত্রী বেগম মেহেরুন্নেসা হক বলেন, আজ এত বছর পরে মনে হয় যেন প্রাণ ফিরে আসছে, মনে হয় যেন এত যুদ্ধ করার পর এবার সংসদে যেতে পারব। আমার দল যাকে ভালো মনে করে, যাকে যোগ্যতাসম্পন্ন মনে করে, তাকে দেবে। আমরা আশা করি, নারীরা যেন একে একে এভাবে এগিয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com