1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ঢাকায় আঞ্চলিক প্রতিযোগিতার জমজমাট আয়োজন, জেনে নিন সূচি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

ঢাকায় শুরু হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ আঞ্চলিক পর্ব, জেনে নিন সময় ও ভেন্যু

‘দেখাও যত প্রতিভা তোমার’—এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে দেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘মার্কস অলরাউন্ডার’ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে জমে উঠেছে এই আয়োজন।

দেশজুড়ে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা ইতোমধ্যে বিভিন্ন জেলায় সম্পন্ন হয়েছে, যেখানে উঠে এসেছে অসংখ্য নতুন প্রতিভা। পর্যায়ক্রমে আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

আগামী ১০ এপ্রিল (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হবে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। নির্ধারিত ভেন্যুগুলোতে প্রতিযোগিতা শুরু হবে সকাল ৮টা থেকে

📍 ভেন্যু ও অংশগ্রহণকারী এলাকা

১. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
গজনবী রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭
👉 অংশগ্রহণ করবে: মোহাম্মদপুর ও আদাবর থানার একাংশের শিক্ষার্থীরা

২. নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ
২ শাহজালাল অ্যাভিনিউ, সেক্টর–৪, উত্তরা, ঢাকা–১২৩০
👉 অংশগ্রহণ করবে: উত্তরা পূর্ব থানার একাংশের শিক্ষার্থীরা

পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাতেও আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


🎯 প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়

🔹 জুনিয়র স্কুল (প্লে–৪র্থ শ্রেণি)
গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা

🔹 মিডল স্কুল (৫ম–৮ম শ্রেণি)
গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা

🔹 হাইস্কুল ও কলেজ (৯ম–১২শ শ্রেণি)
গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা


🏆 পুরস্কার

  • তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি
  • বিভিন্ন পর্যায়ে মোট ১ কোটির বেশি টাকার পুরস্কার ও বৃত্তি
  • গ্র্যান্ড ফিনালেতে
    • ফার্স্ট রানার্সআপ: ৫ লাখ টাকা
    • সেকেন্ড রানার্সআপ: ৩ লাখ টাকা
  • ৫৪ জন সেরা পারফর্মার পাবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক
  • জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে কম্পিউটার

আয়োজকদের মতে, ‘মার্কস অলরাউন্ডার’ শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি শিশু-কিশোরদের প্রতিভা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই আয়োজন অংশগ্রহণকারীদের শেখার পাশাপাশি নিজেদের নতুনভাবে আবিষ্কার করার সুযোগ করে দিচ্ছে।

👉 বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য ভিজিট করুন:
www.marksallrounder.com
📞 যোগাযোগ: ০৯৬১৪৫১৬১৭১ (সকাল ৮টা–রাত ৮টা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com