বগুড়া ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনে ছাত্রদলের উচ্ছ্বাস, খালেদা জিয়ার নামে নামকরণের দাবি

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদিত হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। এর আগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘদিন ধরে রাজশাহী শিক্ষা বোর্ডে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল সময়ের দাবি এবং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

সমাবেশে বক্তারা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সাঞ্জাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব এবং সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর।

সঞ্চালকের বক্তব্যে এম আর হাসান পলাশ বলেন, জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এক ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। তিনি নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের প্রতি বগুড়ার শিক্ষার্থী এবং ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিছিল শেষে সাতমাথায় সমাপনী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর বগুড়ার উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের প্রতি বগুড়াবাসী, সাধারণ শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আশা প্রকাশ করেন, বগুড়া বিশ্ববিদ্যালয় চালু হলে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।

সমাবেশ ও আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, আরিফুল ইসলাম, শরীফ হাসান নিরব, সাদ্দাম হোসেন ও অভি; যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, ইমরান, স্বচ্ছ, আতিক ও জাকির; সহ-সাধারণ সম্পাদক মো. জিতু ও স্বপ্ন; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওহাব রিয়াজ।

এছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রোজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব; সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ধুনট, কাহালু, গাবতলী, সারিয়াকান্দি, নন্দীগ্রাম, শাজাহানপুর, দুপচাঁচিয়া, সোনাতলা, আদমদীঘি, শিবগঞ্জ, শেরপুর ও বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনে ছাত্রদলের উচ্ছ্বাস, খালেদা জিয়ার নামে নামকরণের দাবি

পাবলিশ টাইম : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬