বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।.
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেট সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।.
নিহত তাওহীদ ওই এলাকার বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও সাবগ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমান (শিমুল)-এর ছেলে।.
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোনো একসময় শিশুটি বাড়ির পাশের রেললাইনের কাছে চলে যায়। এ সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।.
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব শটিবাড়ি ঈদগাহ মাঠে তাওহীদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।.
অনলাইন ডেস্ক 
























