বগুড়া ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা কুকুরের তাণ্ডব, আদমদীঘিতে ৭ জন আহত

বগুড়ার আদমদীঘি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন দমদমা পূর্বপাড়া গ্রামের মহির উদ্দিন বাবলু (৬৮), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫), শহিদুল ইসলাম (৬৪) এবং পাশের গ্রামের আরও তিনজন অজ্ঞাত পথচারী।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে একটি কুকুর ক্ষিপ্ত হয়ে দমদমা গ্রামের বিভিন্ন স্থানে মানুষকে তাড়া করছিল। দুপুরের দিকে কুকুরটি আরও আক্রমণাত্মক হয়ে পথচারীসহ গ্রামের লোকজনকে কামড়াতে শুরু করে। একপর্যায়ে একে একে সাতজন আহত হন।

পরে স্থানীয়রা ধাওয়া করে ওই কুকুরটিকে ধরে মেরে বিলের পানিতে ফেলে দেন।

আহত মহির উদ্দিন বাবলু বলেন, সকাল থেকেই কুকুরটি ক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন মানুষকে তাড়া করছিল। পরে দুপুরের দিকে সেটি আরও আক্রমণাত্মক হয়ে কয়েকজনকে কামড় দেয়।

আহত শহিদুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে তার পায়ের অনেকটা মাংস কেটে গেছে। তিনি জানান, দমদমা গ্রামে প্রায় অর্ধশত বেওয়ারিশ কুকুর রয়েছে। এ কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

পাগলা কুকুরের তাণ্ডব, আদমদীঘিতে ৭ জন আহত

পাবলিশ টাইম : ০৫:২০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬