বগুড়া ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মাদকসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বগুড়া ‘খ’ সার্কেলের ডিএনসির একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত গুণিজের ছেলে লিটন হোসেন (৩৪) এবং নওগাঁর রাণীনগর উপজেলার পশ্চিম বালুঘরা এলাকার মৃত লুৎফর সরদারের ছেলে মো. রুস্তম (৪০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত লিটন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. রুস্তমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়ায় মাদকসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পাবলিশ টাইম : ০২:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬