বগুড়া ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহজাহান আলী

উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহজাহান আলী.

বগুড়ার শেরপুর উপজেলার উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী।

রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ-সংক্রান্ত আধা-সরকারি পত্র (ডিও লেটার) আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের স্বাক্ষরিত পত্রটি বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ প্রধান শিক্ষকের নিকট জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বদিউজ্জামান, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বিএনপি নেতা মহসিন আলী, মজনু, মনির হাসান, মোতাকাব্বেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের সুপারিশক্রমে প্রাপ্ত আধা-সরকারি পত্রের ভিত্তিতে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে ইতিবাচক গতি সঞ্চার হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহজাহান আলী

পাবলিশ টাইম : ১২:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬