বগুড়া ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩ ​

“শেরপুর (বগুড়া) প্রতিনিধি:.

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে|

​আজ ১৮ জুলাই (শনিবার) দুপুর ৪টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​নিহত জয়নাল আবেদীন ওই ইউনিয়নের গৌড়তা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। ​স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঘোগা বটতলা এলাকার একটি ছোট ইউ-টার্ন দিয়ে একটি ব্যাটারিচালিত অটো রিকশা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী ‘আব্দুল মোনেম কোম্পানি’র একটি ট্রাক অটো রিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান এবং অটো রিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হন। ​স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে আহত বখত জামাল (৪৫) অন্য একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

​শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত জয়নালের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩ ​

পাবলিশ টাইম : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬