1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

যৌতুকমুক্ত বিয়ে করলে মিলবে চাকরির সুযোগ: ত্রাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

যৌতুকপ্রথা রোধে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যৌতুকমুক্ত বিয়ে করলে সংশ্লিষ্টদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে সরকার, যাতে সমাজে এই ইতিবাচক চর্চা আরও বিস্তৃত হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জেলা কাজী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নিবন্ধিত মুসলিম নিকাহ রেজিস্টার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশ নেন।

মন্ত্রী বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও ইতিবাচক প্রণোদনারও প্রয়োজন। সেই লক্ষ্যেই যৌতুকমুক্ত বিবাহকে উৎসাহিত করতে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় অংশগ্রহণকারীরা তাদের কাজের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। এ সময় নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ এবং আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, সেবার মান উন্নয়ন ও আইনি প্রক্রিয়ার যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন।

সভায় আগামী তিন বছরের মধ্যে লালমনিরহাটকে শতভাগ বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ সম্পাদনে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট কাজীদের লাইসেন্স বাতিলের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

এছাড়া প্রশাসনিক বা রাজনৈতিক কোনো চাপ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয় এবং এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

লালমনিরহাট জেলা কাজী সমিতির সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সেক্রেটারি কাজী ফয়সল আহমেদ, হিন্দু বিবাহ নিবন্ধক কমিটির সভাপতি রঞ্জিত কুমারসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্টাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com