খুলনার রূপসা উপজেলায় মর্মান্তিক এক ঘটনায় ছেলের হাতে খুন হয়েছেন মা। রূপসা উপজেলার আইচঘাতী ইউনিয়নের খান মোহাম্মদপুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিম্মি (৫০) নিজ ছেলের হাতেই প্রাণ হারান।
স্থানীয় সূত্রে জানা যায়, তার একমাত্র ছেলে নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। তার অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রীও আগে সংসার ছেড়ে চলে যান।প্রতিবেশীরা জানান, ঘটনার দিন মায়ের হাতের মাংস রান্নার প্রশংসা করার পরই হঠাৎ করে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং একপর্যায়ে নাদিম নিজের মাকেই হত্যা করে।
ঘটনাটি এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ প্রভাবই এমন নির্মম পরিণতির কারণ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।