1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

চাঁদপুরে স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, দুপক্ষের সংঘর্ষে আহত ৭

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

আহতরা হলেন- রিমা আক্তার, তার মা কোহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি ও খালা সাহিনুর বেগম। এর মধ্যে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা রেফার করেন চিকিৎসকরা। এছাড়া রুবেলের পরিবারের কয়েকজন আহত হয়েছে।

 

 

জানা গেছে, উপজেলার চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের ২০২৪ সালে ১৪ আগস্ট বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েকমাস আগে দেশে ফিরে এসে গত ৩ মার্চ স্ত্রী রিমা আক্তারকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেন। শনিবার রুবেল আবারও বিয়ের প্রস্তুতি নেন। সংবাদ পেয়ে রুবেলের প্রথম স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন।

 

 

রিমা আক্তার বলেন, প্রায় ৪ বছর আগে দেশে ফিরে আমাকে তাদের বাড়ি নিয়ে যায়। কয়েকদিন আগে আমাকে বাবার বাড়িতে রেখে আসার পর আর খোঁজ নেয়নি। শুনেছি সে আমাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, যা সঠিক নয়। শনিবার সে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। আমি আমার পরিবারের সদস্যরা এলে তারা আমাদের ওপর হামলা করে। আমাদের বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করেছে।ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি আমার জেনেছি। তবে এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com