বগুড়া ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে টপকে ফিফা রাংকিং শীর্ষে ফ্রান্স

  • অনলাইন ডেস্ক
  • পাবলিশ টাইম : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 29

চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ ওঠার পর শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়েও দাপট দেখিয়েছে দিদিয়ের দেশমের দল। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেওয়ার পর এবার ফিফা র‌্যাংকিংয়েও শীর্ষে উঠে এসেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে নতুন র‌্যাংকিং প্রকাশ করেনি, তবে ম্যাচ শেষে রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী আর্জেন্টিনাকে টপকে এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স।

বিশ্বকাপ শুরুর আগে র‌্যাংকিংয়ের তিন নম্বরে ছিল ফ্রান্স। তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। শীর্ষে ছিল আর্জেন্টিনা, যাদের পয়েন্ট ছিল ১৮৭৭.২৭। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের রেটিং পয়েন্ট ছিল ১৮৭৪.৭১।

গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২ মিলিয়ে চারটি ম্যাচ জিতে ফ্রান্স যোগ করেছে ৪৫.৫৪ রেটিং পয়েন্ট। ফলে তাদের মোট রেটিং দাঁড়িয়েছে ১৯১৬.২৪, যা তাদের র‌্যাংকিংয়ের শীর্ষে তুলে এনেছে।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার রেটিং পয়েন্ট এখন ১৯০৭.৪০। ১৮৭৯.৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন।

র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে উঠে এসেছে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস।

অন্যদিকে, তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে মেক্সিকো। আর দশম স্থানে রয়েছে বেলজিয়াম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

আর্জেন্টিনাকে টপকে ফিফা রাংকিং শীর্ষে ফ্রান্স

পাবলিশ টাইম : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬