বগুড়া ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শেষ আটের এই হাইভোল্টেজ ম্যাচ। যে দল জিতবে, তারা সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোকে ১০ জন নিয়ে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। তবে সেই ম্যাচে লাল কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার জারেল কোয়ান্সাহ। এছাড়া বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা লেগে হাত ভেঙে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ডিক্লান রাইস ও মার্ক গেহির ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা।

তবুও ড্যান বার্ন, জুড বেলিংহাম ও অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে গড়া দলটির ওপর আস্থা রাখছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। মেক্সিকোর বিপক্ষে মাত্র ৩৩.২ শতাংশ বল দখলে রেখেও কার্যকর কাউন্টার-অ্যাটাকিং ফুটবল খেলেছিল ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষেও একই কৌশল অবলম্বনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ফলে আত্মবিশ্বাসে উজ্জীবিত স্টালে সলবাকেনের শিষ্যরা।

নরওয়ের জন্য সুখবর, শেষ ষোলোর ম্যাচে হালকা চোট পাওয়া লেফট-ব্যাক ডেভিড মোলার উলফ পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে তারা।

এদিকে গোল্ডেন বুটের দৌড়ে থাকা আর্লিং হাল্যান্ড চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সাত গোল করা এই স্ট্রাইকার নেওয়া শটের ৩৯ শতাংশই গোলে পরিণত করেছেন, যা ১৯৮৬ সালের পর বিশ্বকাপে অন্তত ১৫টি শট নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ রূপান্তর হার। হাল্যান্ডের গোলের ধারাবাহিকতা থামানোই হবে ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

আজ রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে

পাবলিশ টাইম : ০৩:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬