বগুড়া ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সান্তাহারে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (প্রায় ৬৫) মরদেহ উদ্ধার করেছে সান্তাহার টাউন পুলিশ। মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই বৃদ্ধা সান্তাহার নতুন বাজারের হাটখোলা এলাকায় ঘোরাফেরা করতেন। দিনের বেলায় বাজার এলাকায় অবস্থান করলেও রাতে কাঁচাবাজারের শেডে ঘুমিয়ে থাকতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং খুব কম কথা বলায় স্থানীয় ব্যবসায়ীরাও তাকে বিরক্ত করতেন না।

শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের ব্যবসায়ীরা কাঁচাবাজারের শেডে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হন। খবর পেয়ে সান্তাহার টাউন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়ার সান্তাহারে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

পাবলিশ টাইম : ০৩:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬