বগুড়া ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে আদালতের দুই মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) রাতে আদমদীঘি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সান্তাহার ঈদগাহ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে তৌফিকুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গাঁজা বিক্রয় ও সেবনের অভিযোগে চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালাচাঁদ মোহন্তের ছেলে গোপাল মোহন্ত এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাহার আলী সরদারের ছেলে সুমন সরদারকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে রোববার (৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়ায় আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

পাবলিশ টাইম : ০৪:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬