বগুড়া ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় লাইসেন্স নবায়ন ছাড়া মৎস্য খাদ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মৎস্য খাদ্যের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম।

জানা গেছে, অভিযানে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য বিক্রি ও ব্যবসা পরিচালনার অপরাধে মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মুজাহিদ হোসেনকে ১০ হাজার টাকা, হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের মালিক মোস্তাক আহম্মেদকে ৫ হাজার টাকা এবং মাসুদ রানা খাদ্য ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাসুমা বেগম বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে এ ধরনের ব্যবসা পরিচালনা করা অবৈধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

বগুড়ায় লাইসেন্স নবায়ন ছাড়া মৎস্য খাদ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পাবলিশ টাইম : ০৩:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬