1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সিঙ্গাপুর-মালয়েশিয়া থেকে ডিজেল আসছে, চট্টগ্রাম বন্দরে বাড়ছে সরবরাহ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ (YAN JING HE) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে রাতে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে নোঙর করবে। ফলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে, যাতে দ্রুত জ্বালানি তেল খালাস করা যায়।

তিনি আরও জানান, আজ রাতেই ‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN) নামের আরও একটি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়বে। এছাড়া আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ আসারও শিডিউল রয়েছে।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে এসব জাহাজ থেকে তেল খালাসের ব্যবস্থা নিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে জ্বালানি আমদানি অব্যাহত থাকলে বিদ্যুৎ ও শিল্পখাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com