বগুড়া ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই মৎস্য হ্যাচারি পরিচালনা, দুই মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

লাইসেন্স নবায়ন না করে মৎস্য হ্যাচারি পরিচালনার দায়ে বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই হ্যাচারি মালিককে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারি এবং রেলওয়ে স্টেশন এলাকার শাহাদাৎ মৎস্য হ্যাচারি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই সরকারি বিধি লঙ্ঘন করে মাছের রেণু উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে জিতু মৎস্য হ্যাচারির মালিক মিঠু হোসেনকে ৫০ হাজার টাকা এবং শাহাদাৎ মৎস্য হ্যাচারির মালিক বেলাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই মৎস্য হ্যাচারি পরিচালনা, দুই মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

পাবলিশ টাইম : ০৪:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬