বগুড়া ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী.

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।.

সোমবার (৬ জুলাই) রাউন্ড অব ১৬-এর ম্যাচ চলাকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সহপাঠীদের সঙ্গে খেলা দেখছিলেন তিনি। খেলার শুরু থেকেই ব্রাজিলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে নরওয়ে প্রথম গোল করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দুইবার বমি করেন। দ্বিতীয় গোল হজমের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি আরও কয়েকবার বমি করেন।.

সহপাঠীরা দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।.

সহপাঠীদের ভাষ্য, হাসপাতালে নেওয়ার পরও তিনি আরও দুইবার বমি করেন। পরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।.

উল্লেখ্য, সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী

পাবলিশ টাইম : ০৭:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬