বগুড়া ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দেশটির দুর্গত মানুষের সহায়তায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য নিশ্চিত করেছে।

নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অস্থায়ী আশ্রয়ের জন্য ব্যয় করা হবে।

দুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে এক সংক্ষিপ্ত বার্তায় নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য তার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।

এদিকে, ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে খেলছেন। চোটের কারণে দলের প্রথম দুটি ম্যাচে খেলতে না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে মাঠে ফেরেন এই ব্রাজিলিয়ান তারকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

পাবলিশ টাইম : ০১:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬