বগুড়া ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দলের প্রধান তারকা নেইমার জুনিয়র পুরোপুরি ফিট এবং পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ফোলিয়া দে সাও পাওলো’কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমারের শারীরিক ও মানসিক প্রস্তুতি এখন শতভাগ।

নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, সে পুরো ৯০ মিনিট খেলার জন্যই প্রস্তুত।’

তিনি আরও বলেন, পুরো ম্যাচ খেলতে না পারলে নেইমার স্বাভাবিকভাবেই খুশি থাকে না। তবে চোট কাটিয়ে ফেরার পুরো সময়টায় তার একাগ্রতা, পেশাদারিত্ব এবং দলের প্রতি দায়বদ্ধতা ছিল প্রশংসনীয়।

ইতালিয়ান এই কোচ বলেন, ‘মাঠের ভেতরে নেইমারের ফুটবলীয় দক্ষতা যেমন অসাধারণ, মাঠের বাইরে মানুষ হিসেবেও সে দারুণ। সে খুবই বিনয়ী এবং দলের সবার কাছে জনপ্রিয়। আমাদের জন্য সে একটি বড় সম্পদ।’

জাপানের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পরও তাকে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে না দেখা যাওয়ার কারণও ব্যাখ্যা করেন আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমার কাছে খেলা শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। মার্তিনেল্লির গোলের পরও কয়েক মিনিট বাকি ছিল। কোচিং ক্যারিয়ারে অনেকবার দেখেছি, জয় নিশ্চিত ভেবে বসে থাকার পর শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হয়েছে। তাই শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমি শান্ত থাকি।’

নরওয়ের বিপক্ষে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘নরওয়ে খুবই গোছানো দল। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। বিশেষ করে আর্লিং হালান্ড বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তাই ম্যাচটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা আত্মবিশ্বাসী যে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।’

ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। দীর্ঘ সময় পর পুরো ম্যাচে নেইমারকে পাওয়া ব্রাজিল কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

পাবলিশ টাইম : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬