বগুড়া ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে মুখোমুখি হালান্ড-ভিনি, ইতিহাস ভাঙার মিশনে ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও আর্লিং হালান্ড।

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হলেও নরওয়ের বিপক্ষে সুখকর ইতিহাস নেই ব্রাজিলের। দুই দলের চার দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা। দুটি ম্যাচে হেরেছে এবং দুটি ড্র করেছে। তাই পঞ্চম দেখায় সেই হতাশাজনক পরিসংখ্যান বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির দল।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হয় ব্রাজিল। এরপর রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। অন্যদিকে, ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় নরওয়ে। পরে শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় ভাইকিংরা।

নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড। অভিষেক বিশ্বকাপেই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার পাঁচ গোল করে দলটির মোট ১০ গোলের অর্ধেক করেছেন। আক্রমণে তাকে সঙ্গ দেবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

অন্যদিকে, ব্রাজিলের আক্রমণের প্রধান অস্ত্র ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন এই ফরোয়ার্ড। সর্বশেষ ২০০২ সালেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

নরওয়ের কোচ স্তালে সলবাক্কেন, যিনি ১৯৯৮ সালে ব্রাজিলকে হারানো নরওয়ে দলের সদস্য ছিলেন, আশাবাদী এবারও চমক দেখানো সম্ভব।

তিনি বলেন, ‘ব্রাজিল অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা শুধু খেলতে নামছি না, জিততেই মাঠে নামব। কাজটি কঠিন, তবে অসম্ভব নয়।’

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ, নরওয়ের ২২ দশমিক ৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।

দুই দলের সম্ভাব্য একাদশ

ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, ক্যাসেমিরো, মার্তিনেল্লি; রায়ান, কুনহা ও ভিনিসিউস জুনিয়র।

নরওয়ে (৪-৩-৩): নিয়াল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বের্গে, বার্গ; সোরলথ, হালান্ড ও নুসা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভাইরাল

ভুল সংবাদ ছড়ানো শীর্ষ ৭ সংবাদমাধ্যম, রিউমর স্ক্যানারের পরিসংখ্যান প্রকাশ

রাতে মুখোমুখি হালান্ড-ভিনি, ইতিহাস ভাঙার মিশনে ব্রাজিল

পাবলিশ টাইম : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬