1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

লুটপাটের অভিযোগ তুলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ঢাকা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক মুরাদ অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা জেলা পরিষদের উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লুটপাট হয়েছে। তিনি দৃঢ়ভাবে জানান, এখন থেকে জেলা পরিষদের কোনো কর্মকাণ্ডে দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের পারসেন্টেজ বা কমিশন বাণিজ্য চলবে না। একই সঙ্গে ঢাকা জেলা পরিষদের অধীনে থাকা প্রায় ৪০৫ একর বেহাল জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা ২০ তলা ভবনের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান।

সমাজের অবহেলিত মানুষের দোরগোড়ায় জেলা পরিষদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রশাসক। তিনি আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে জেলার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা হবে এবং পুরো জেলা পরিষদকে নতুনভাবে সাজানো হবে।

সভায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com