1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৬ Time View

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক ওরফে সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়া এলাকার শামীম আহমেদের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত আনুমানিক ২টার দিকে সবার অজান্তে সৌরভ নিজ শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

এ সময় সৌরভের মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার কারণে তিনি এ মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com