1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩০ Time View

বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

 

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাব্বি হোসেন তার মা মনিকা বেগমসহ কয়েকজনের সঙ্গে তেঁতুলিয়া গ্রামের মাঠে মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রাব্বি ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বজ্রপাতে রাব্বি হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com