1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বগুড়ার ধুনটে দুর্বৃত্তের আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২৫ লাখ টাকার ক্ষতির দাবি

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজারে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সার, বীজ ও কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন সেখ মিল্টন। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দীর্ঘদিনের গড়ে তোলা ব্যবসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।মঙ্গলবার (৯ জুন) গভীর রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ক্যামিক্যালস নামের প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন সেখ মিল্টন স্থানীয় শ্যামগাঁতী গ্রামের আব্দুল আজিজের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় আট বছর ধরে ওই বাজারে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিল্টন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। রাতের বেলায় দোকানে কোনো নৈশপ্রহরী না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন সেখ মিল্টন জানান, এর আগেও তার দোকানে দুইবার চুরির ঘটনা ঘটেছে। এবার আগুন দিয়ে তাকে সর্বস্বান্ত করা হয়েছে। তিনি বলেন, “কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলাম। এখনও ব্যাংকের কাছে বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে। আগুনে সব পুড়ে গেছে। এখন ব্যবসা কীভাবে শুরু করব, পরিবার চালাব কীভাবে—সেটাই বুঝতে পারছি না।” ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর লিখিত অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। স্থানীয় ব্যবসায়ী ও বাজারের লোকজন দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, বাজারে ধারাবাহিক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com