1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বগুড়ায় স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, পঞ্চম শ্রেণির ছাত্রীকে দিয়ে পাচারের অভিযোগে সৎ ভাই আটক

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বগুড়ার কাহালু উপজেলার এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ব্যবহার করে মাদক পরিবহনের অভিযোগে তার সৎ ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় স্কুলছাত্রীটির বহন করা স্কুলব্যাগ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিশুদের মাদক পাচারে ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।.

 

পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দ্বিতীয় ধরলা সেতু সংলগ্ন আছিয়ার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় পায়েল (২২) ও তার সৎ বোন নাদিরা খাতুনকে আটক করা হয়।.

 

পরে তাদের তল্লাশি চালিয়ে নাদিরার স্কুলব্যাগ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নাদিরা বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।.

 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, উদ্ধার হওয়া মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য মাদক চক্রের সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে শিশুটিকে মাদক পরিবহনে ব্যবহারের পেছনে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।.

 

এ ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা শিশু-কিশোরদের মাদক চক্রের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।.

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com