1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে এক নারী ও তার দুই মেয়েকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।

 

নিহত সানজিদা হক রেশমা (৩৫) পাহাড়তলী এলাকার ঠান্ডা মিয়ার মেয়ে। তিনি সন্তানসহ পৌরসভার টেকপাড়া জনতা সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন নারী রেশমার বাসায় প্রবেশ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রেশমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ইয়াছমিন আক্তার (৩৫), তার মেয়ে তানিশা সুলতানা (১৯) ও আসমাউল হুসনাকে (১৪) আটক করে। তারা বর্তমানে কক্সবাজার সদর এলাকার পেশকারপাড়ায় বসবাস করেন।

 

স্থানীয়দের দাবি, এক ব্যবসায়ীর সঙ্গে রেশমার সম্পর্ক নিয়ে সন্দেহ থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও পটভূমি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

নিহতের ১২ বছর বয়সী ছেলে সাব্বির জানায়, ঘটনার সময় কয়েকজন নারী বাসায় এসে তার মায়ের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে। প্রাথমিকভাবে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের বিষয়টি সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

 

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com