1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ Time View

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল।

বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের জনদুর্ভোগ লাঘব কর্মসূচির অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

 

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারে আরোপিত মাসিক ভাড়া ও মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

 

বর্তমানে প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা মিটার ভাড়া পরিশোধ করতে হতো। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল।

 

দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিশেষ করে কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের অভিযোগ ছিল, ব্যবহার কম হলেও নির্দিষ্ট মাসিক চার্জের কারণে তাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

 

সংশ্লিষ্টদের মতে, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের লাখো প্রিপেইড বিদ্যুৎ গ্রাহক সরাসরি উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com