1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

গাবতলীতে স্বামীর প্রতি অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২১ Time View

বগুড়ার গাবতলী উপজেলায় স্বামীর প্রতি অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনের পর মোছাঃ সোহাগী (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

নিহত সোহাগী উপজেলার কালুডাঙ্গা মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং রাজু মণ্ডলের স্ত্রী।

 

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩টার দিকে পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মরদেহ উদ্ধার করে।

 

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনের কারণে সোহাগী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অভিযোগ রয়েছে, তার স্বামী রাজু মণ্ডল নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখতেন না এবং প্রয়োজনীয় খরচও দিতেন না। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।

 

তিনি জানান, এসব কারণে অভিমান করে সোহাগী গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বগুড়া শহরে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শহরের ফতেহ আলী ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।

 

পুলিশ জানায়, বর্তমানে মরদেহ স্বামীর বাড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। ময়নাতদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, পারিবারিক সমস্যা সময়মতো সমাধান করা গেলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com